২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে।
রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
রুটিনে বলা হয়েছে, ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
উপরের টেবিলে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৬ সালের এসএসসি লিখিত পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে ২০২৬ তারিখে শেষ হবে। সকল পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও বিষয় অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
| তারিখ | দিন | বিষয় |
|---|---|---|
| ২১/০৪/২০২৬ | মঙ্গলবার | বাংলা (আবশ্যিক) ১ম পত্র |
| ২৩/০৪/২০২৬ | বৃহস্পতিবার | বাংলা (আবশ্যিক) ২য় পত্র |
| ২৬/০৪/২০২৬ | রবিবার | ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র |
| ২৮/০৪/২০২৬ | মঙ্গলবার | ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র |
| ৩০/০৪/২০২৬ | বৃহস্পতিবার | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
| ০৩/০৫/২০২৬ | রবিবার | গণিত (আবশ্যিক) |
| ০৫/০৫/২০২৬ | মঙ্গলবার | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় |
| ০৭/০৫/২০২৬ | বৃহস্পতিবার | ধর্ম ও নৈতিক শিক্ষা |
| ১০/০৫/২০২৬ | রবিবার | পদার্থবিজ্ঞান / ইতিহাস |
| ১১/০৫/২০২৬ | সোমবার | ভূগোল ও পরিবেশ |
| ১২/০৫/২০২৬ | মঙ্গলবার | রসায়ন / আরবি / সংস্কৃত |
| ১৩/০৫/২০২৬ | বুধবার | হিসাববিজ্ঞান |
| ১৪/০৫/২০২৬ | বৃহস্পতিবার | পৌরনীতি ও নাগরিকতা / ব্যবসায় উদ্যোগ |
| ১৭/০৫/২০২৬ | রবিবার | উচ্চতর গণিত |
| ২০/০৫/২০২৬ | বুধবার | জীববিজ্ঞান / অর্থনীতি |