21 views
June 23, 2026

মার্শাল আইডিয়াল স্কুল

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,

এতদ্বারা জানানো যাচ্ছে যে, মার্শাল আইডিয়াল স্কুলের অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬ আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) থেকে শুরু হবে।

সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। পরীক্ষার হলে প্রবেশের সময় অবশ্যই স্কুল ইউনিফর্ম, আইডি কার্ড এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সঙ্গে আনতে হবে।

পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সকল নিয়ম-কানুন মেনে চলার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

📌 পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনা শ্রেণি শিক্ষকের মাধ্যমে এবং বিদ্যালয়ের অফিসিয়াল মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল।

আদেশক্রমে,
প্রধান শিক্ষক
Marshall Ideal School

নতুন বছরের ভর্তি কার্যক্রম চলছে!!! প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত!! ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য -