138 views
April 13, 2026

পরীক্ষামূলকভাবে ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীর ক্লাস

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মতো ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পরীক্ষামূলকভাবে এই শিক্ষা কার্যক্রমের আওতায় শনি, সোম ও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি।

বৈশ্বিক জ্বালানিসংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার কথা বিবেচনায় পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীর—এই মিশ্র (ব্লেন্ডেড) পদ্ধতির শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ঢাকার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

তবে পরীক্ষামূলকভাবে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস—এই মিশ্র পদ্ধতি চালু হচ্ছে, তা সুনির্দিষ্ট করেননি শিক্ষামন্ত্রী। পরে তা জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, এটা সারা বাংলাদেশ নয়, সব মহানগরেও নয়। যাদের সক্ষমতা আছে, তাদের জন্য।

নতুন বছরের ভর্তি কার্যক্রম চলছে!!! প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত!! ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য -